সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এমন ভাবেই

এমন ভাবেই হয়ত আমাদের দেখা হওয়ার কথা ছিল একদিন যৌবন পেরিয়ে গিয়ে কোনো গ্রোসারিজ এর দোকানে। তুমি মশলাপাতি বাছতে বাছতে চট জলদি তাকাবে, তারপর আমাকে চিনতে পারলেই, দুজন মিলে দুশো ওয়ার্ডের শক খাবো, হাসবো কি? একবার হয়ত তুমিই হাসবে, চলে যাবে তারপর আমি তেমন কিশোর বেলার মতো স্বপ্ন দেখব এর পর থেকে। # এভাবেই আমাদের দেখা হওয়ার কথা ছিল সিনেমার মতো, কিন্তু আজ বড়ো অদ্ভুত বিকেলে তোমায় দেখলাম, অদ্ভুত বলেই কোনো প্রাক্তনের সাথে দেখা হওয়ার কথা নয়, তবুও সুন্দর তাই তোমার সাথে আগের মতই মানিয়ে গেছে ব্ল্যাক কন্ট্রাস্ট। নিয়ম মতো এর পরই আসার কথা ছিলো মৌসুমী বায়ুর, সেও হয়ত আটকে গেছে কোনো যানজটে, ফাঁপরে পড়েছে একা। তুমি শুনলে বলতে, ওসব জলবায়ুরাও নাকি আমারই মতো আসবে বললে একা আসে, তারপরই ওলটপালট। আসলে এমন ভাবেই সব সত্যি হয় এটা তুমি জেনে গেলে কারণ আমিও তো এক ঝটকাতেই জেনে গেলাম,                       মৌসুমী বায়ু আসার আগেই দু'এক পশলা বৃষ্টি হয়। # যদি বৃষ্টি আমাদের নিয়তি হয় তবে হোক, আমিও চাই লক্ষ্য লক্ষ...

মৃত্যু বাই লেন

মৃত্যু আমার সমস্ত লেখাপড়া শব দেহ জুড়ে জ্বলে পুরনো ছাই পাত্র আমি আসলে কোথায় ছিলাম তাও জানিনা শুধু,  জানি কেবল ছুড়ে ফেলা ছুড়ে ফেলতে ফেলতে আজকে এখানে কালকে ওখানে অথবা তোমার দাওয়ায় এই আমি জ্বলতে জ্বলতেই মস্তিষ্কে তোমার পচন রোধের মলম নিয়ে, অপেক্ষায় মৃত্যু, আমার হাতে দুমুঠো চাল চাই.. চাল ছাড়া আর কিছু নেই তোমার মস্তিষ্কের পথে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত, ছুড়ে ফেলা দূরত্বে দাড়িয়ে ভাবছি.. তুমিও আমায় সরিয়ে দেবে, মৃত্যু, আমার দুমুঠো চাল চাই.. মৃত্যু আমার সমস্ত লেখাপড়া। উনিশে জুলাই ,২০২০

বিশ্বাস করে লেখা

তাকে চুপি চুপি ফেলে রেখে গেলি  মাঝে রাস্তায় পড়ে রইল অ্যালবাম, চিঠি দোতলার বারান্দা দিয়ে যাকে প্রতিদিন দেখতিস, ইতিউতি ঘুরে বেড়ায়  তাকেও দাঁড় করিয়ে রাখলি আদ্র তল্লাটে  ইচ্ছামতী আর সুবর্ণরেখার মাঝামাঝি  এখন তুই , ভরা গাঙ এখনো স্পর্শ করেনি কাছাকাছি কোন টিলায় বাঁধা রুকস্যাক এসব গল্পেরই এখনো বিশ্বাস করি  কোন আষাঢ়ে গল্প তৈরি করিনি বলে, বিশ্বাস রাখি- তোর ট্রেন লেট হবে না

বন্ধুতা নাকি স্থির

'বন্ধুরা আসে বন্ধুরা চলে যায়' শুনেছি, সম্পর্ক ভঙ্গুর, বন্ধুতা নাকি স্থির? আমার মন এখন এসবে আর  বিশ্বাস করে না , তাই মাঝরাত্রে  বৃষ্টির শহরের মত আমিও নির্জনতায় ভুগি, স্বজন হারায়নি তবুও কেন  মরা মানুষের স্বপ্ন দেখি?