তাকে চুপি চুপি ফেলে রেখে গেলি মাঝে রাস্তায় পড়ে রইল অ্যালবাম, চিঠি দোতলার বারান্দা দিয়ে যাকে প্রতিদিন দেখতিস, ইতিউতি ঘুরে বেড়ায় তাকেও দাঁড় করিয়ে রাখলি আদ্র তল্লাটে ইচ্ছামতী আর সুবর্ণরেখার মাঝামাঝি এখন তুই , ভরা গাঙ এখনো স্পর্শ করেনি কাছাকাছি কোন টিলায় বাঁধা রুকস্যাক এসব গল্পেরই এখনো বিশ্বাস করি কোন আষাঢ়ে গল্প তৈরি করিনি বলে, বিশ্বাস রাখি- তোর ট্রেন লেট হবে না